1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ঢাকায় বাতাসের মানের কিছুটা উন্নতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

রাজধানী ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। বায়ুদূষণের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা। অপরদিকে বায়ুদূষণের তালিকায় এবার শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি।

আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে সোমবার এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৭০। অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে সোমবার একই সময়ে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ১৫৫। তার মানে হলো- সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এ ছাড়া দূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুর স্কোর হচ্ছে ১৫১ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

অবশ্য গত কয়েকদিনের তুলনায় সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। দূষণের তালিকায় ১১৮ স্কোর নিয়ে নবম স্থানে থাকা ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা রয়েছে কিংবা যারা ফুসফুসজনিত কোনো রোগে আক্রান্ত।

চলতি বছরের জানুয়ারিতে ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

উল্লেখ্য, আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )