1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় নিহত ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

কু‌মিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র ও মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলা সদরের সজলের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও ছয় মাস বয়সী মেয়ে সাওদা। দুর্ঘটনার পর স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌসী আক্তার তার শিশু সন্তান ও ছোট আরও ভাইবোনকে নিয়ে উপজেলার ভবানীপুর গ্রামের তাদের নানার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাবার বাড়ি একই শ্রীমদ্দি গ্রামে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি এলাকায় বিপরীত দিকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান। তবে তার দুই ভাইবোন সুস্থ রয়েছেন।

হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে একই দিন বি‌কেল সোয়া ৪টায় সদর দ‌ক্ষিণ উপজেলার বিজয়পুর‌ জেলখানাবা‌ড়ি রেল‌গেইট এলাকায় ট্রেনের ধাক্কায় সিএন‌জি অটোরিকশার চালক ও আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোঃ সোহাগ(৩৫)। সদর উপজেলার বাতাইছ‌ড়ি পাকামুড়া এলাকার লতিফ মিয়ার ছে‌লে। ও মোঃ সোহা‌গের ছে‌লে মোঃ সো‌হেল (১২)।

সদর দক্ষিণ থানার ও‌সি দেবাষীষ চৌধুরী জানায়, বিকালে সদর দক্ষিণ উপ‌জেলার জেলখানাবা‌ড়ির রেলগেই‌ট এলাকায় রেলক্রসিং এ চট্টগ্রাম থে‌কে ছে‌ড়ে আসা আন্তঃনগর ট্রেনের সা‌থে সিএন‌জি অটোরিকশা (কু‌মিল্লা ১১-২৯৯৩) র সা‌থে মু‌খোসু‌খি সংঘর্ষ হয়।

এসময় সিএন‌জি অটোরিক্সা যাত্রী দুই জন ঘটনাস্থ‌লেই মারা যান। খবর পেয়ে সদর দ‌ক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিএন‌জি অটোরিকশাটি দ্রুত গতিতে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের সামনে পড়ে। এতে সিএন‌জি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও আরোহীর মৃত্যু হয়।

নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কু‌মিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হবে। এ ঘটনায় এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )