1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারালো আফগানিস্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

হাম্বানটোটায় শুক্রবার শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে আফগানরা। দুই রানের জন্য সেঞ্চুরি মিস করা ইব্রাহিম জাদরান আফগানিস্তানের জয়ের নায়ক।

শুরুতে ব্যাট করে আফগানদের ২৬৯ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরা দিমুথ করুনারত্নে ফিরেছেন ৪ রানে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসও। ভালো শুরু পেয়ে কাজে লাগাতে পারেননি পাথুম নিসাঙ্কা। ৩৮ রান করে তিনি যখন ফিরলেন শ্রীলঙ্কার দলীয় রান তখন ৮৪।

 

স্বাগতিকদের বিপর্যয় থেকে রক্ষা করেন ধনঞ্জয়া ডি সিলভা এবং চারিথ আশালঙ্কা। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েন ৯৯ রানের জুটি। ৫১ রান করে ধনঞ্জয়া ফেরেন মোহাম্মদ নবির শিকার হয়ে।

এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬৮ রানে থামে লঙ্কানদের ইনিংস। ৯৫ বলে ৯১ রান করে শেষ ওভারে রান আউট হন আশালঙ্কা।

লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়ের দিনে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছে আফগানরা। রহমানউল্লাহ গুরবাজ ১৪ রানে ফেরার পর দ্বিতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান এবং রহমত শাহ। বেশিরভাগ রানই আসে ইব্রাহিমের ব্যাট থেকে।

১১ চার ও ২ ছয়ে ৯৮ বলে ৯৮ রান করেন ইব্রাহিম। সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতে রাজিথার বলে আউট হন তিনি। রহমত ফেরেন ৫৫ রানের ইনিংস খেলে। অধিনায়ক হাশমতুল্লাহ শহীদির ব্যাট থেকে আসে ৩৮ রান।

শেষদিকে মোহাম্মদ নবি এবং নাজিবুল্লাহ জাদরান ১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। নবি অপরাজিত ছিলেন ২৭ রানে আর নাজিবের ব্যাট থেকে এসেছেন ৭ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )