1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

২৪৬ কোটি টাকায় বিলাসবহুল বাড়ি কিনলেন উর্বশী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনয়ের থেকে আইটেম গানের জন্য বেশ পরিচিতি তার। নিজের বিলাসবহুল জীবনের জন্য প্রায় থাকেন আলোচনায়। তিনি দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১। মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ খেতাব জয় করেন। মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৯ বছর বয়সী এই সুন্দরী। এতে ভারতের গণ্ডি পেরিয়ে গেছে তার পরিচিতি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ২০০ কোটি রুপি মূল্যের কুমির নেকলেস পরে আলোচনার জন্ম দেন।

এবার বিলাসবহুল বাড়ি কিনে চমকে দিলেন এই অভিনেত্রী। মুম্বাইয়ের অভিজাত এলাকায় বিলাসবহুল বাংলো কিনেছেন উর্বশী। পাঁচতলা বিশিষ্ট প্রাসাদসম এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত জিম, বড় একটি বাগান, বিস্তৃত উঠোন। সমসাময়িক ও আধুনিক মেজাজে বাড়িটির ডিজাইন করা হয়েছে। উর্বশী এটি কিনতে ব্যয় করেছেন ১৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি)। এরই মধ্যে নতুন বাড়িতে উঠেছেন উর্বশী।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )