1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

রংপুরের হারাগাছ ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

 

স্টাফ রিপোর্টার:

রংপুর কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরে মোট সম্ভাব্য আয় ধরা হয়
৩ কোটি ১২ হাজার টাকা ধরা হয় এবং সম্ভাব্য ব্যয় ধরা হয় ২ কোটি ৯৭ লক্ষ ৩০ হাজার টাকা।সমাপনি জের ধরা হয় ২ লক্ষ ৮২ হাজার ৫৫ টাকা।

বাজেট সভায় হারাগাছ ইউপি সচিব মোস্তাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন,বাজেট হচ্ছে একটি ইউনিয়নের অর্থ বছরের বিভিন্ন ধরনের উৎস হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনকল্যাণে কিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা যাহা ইউনিয়ন বাসীর জানার অধিকার শুধু নয়, জনগণের সুচিন্তিত মতামত প্রনয়নের ভিত্তিতে সচেতন ইউনিয়ন বাসীর সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে সকল উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করাই সুনাগরিকের দায়িত্ব।

এসময় আরও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর,২নং হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেনাজ উদ্দিন,২নং হারাগাছ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি দ্বীন মোহাম্মাদ রাকু
সহ ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

 

#

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )