1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

রিয়ালে কি বেনজেমা অধ্যায় শেষ হচ্ছে? চিন্তায় সৌদির আকর্ষণীয় প্রস্তাব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

আরো এক বছরের জন্য রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন ফরাসি তারকা করিম বেনজেমা। কিন্তু সৌদি আরবের ক্লাব আল নাসরের আকর্ষণীয় প্রস্তাবের পর মাদ্রিদে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা শুরু করেছেন ২০২২ ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা ফরোয়ার্ড।

৩৫ বছর বয়সী বেনজেমা জানুয়ারিতে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছিলেন সৌদির ক্লাবটির কাছ থেকে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সম পরিমাণ অর্থের বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে ইতোমধ্যেই দলে ভিড়িয়েছে আল নাসর।

সম্প্রতি মনোভাব পাল্টে বেনজেমা সৌদির প্রস্তুাব নিয়ে ভাবতে শুরু করেছেন বলে জানা গেছে।
২০২২-২৩ মৌসুমটা মোটেই ভাল কাটেনি মাদ্রিদের। বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে।

এ মৌসুমে বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগেছেন বেনজেমা। যে কারণে কাতার বিশ্বকাপেও খেলা হয়নি।

একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, বেনজেমা বার্নাব্যুতে থাকতে চান। গত ১১ বছর যাবত এ ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন। কিন্তু মাদ্রিদের সাবেক সতীর্থ রোনালদোর সাথে রিয়াদে যোগ দেবারও সম্ভাবনা রয়েছে।

সৌদি পেশাদার লিগ ইতোমধ্যেই লিওনেল মেসি, সার্জিও বাসকুয়েটস ও জোর্দি আলবার মতো তারকাদের দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে ধরনের পরিকল্পনা সেখানকার ক্লাবগুলোসহ লিগ কর্তৃপক্ষের মধ্যে দেখা যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি লিগও জায়গা করে নিবে বলে কিছুদিন আগে আশাবাদ ব্যক্ত করেছেন রোনালদো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )