1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হতে পারে বাংলাদেশে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে; ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআিই) জানিয়েছে তারা সরকারের অনুমতি পেলে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাবে।

বিসিসিআই এমনটি বলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, সরকার অনুমতি না দিলে আমরা বিশ্বকাপের জন্য অক্টোবরে ভারতে দল পাঠাব না।

পাকিস্তান সরকার যদি ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে পিসিবি। তখন পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে।

বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে না যাওয়া কিংবা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাওয়ার বিষয়টি নিয়ে বেশ চিন্তিত আইসিসি।

যে কারণে ১৫ বছর পর পাকিস্তান সফরে গেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সফরে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা উঠে।

পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ জানিয়েছে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয় তবেই বিশ্বকাপ খেলতে তারা ভারত সফরে যাবে।

ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া লিখেছে- ‘আইসিসি সভাপতি ও প্রধান নির্বাহী পাকিস্তান সফরে ভারত-পাকিস্তান ম্যাচ যাতে ঢাকায় না হয়, সেজন্য সমাধান খুঁজবেন। কারণ তেমনটি হলে শুধু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপরই নেতিবাচক প্রভাব পড়বে না, আইসিসির ওপরও পড়বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )