1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সরকার অনুমতি না দিলে পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত যাবে না : পিসিবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

ভারতের একগুয়েমির কারণে জটিলতা চরম আকার ধারণ করেছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে; কিন্তু ভারত জানিয়েছে তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না।

 

বিকল্প হিসেবে পাকিস্তান একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করেছে। সেই প্রস্তাবে বলা হয় ভারতের খেলাগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে, আর বাকি দেশগুলোর খেলা হবে পাকিস্তানে। এ প্রস্তাবেও রাজি নয় ভারত। তাদের দাবি এশিয়া কাপের ভেন্যু পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হোক।

ভারতের এমন একগুয়েমির কারণে বেঁকে বেসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। পিসিবি বলেছে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে না গেলে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ খেলতে তারাও ভারত সফরে যাবে না।

 

ভারত-পাকিস্তানের এ সমস্যার সমাধানে ১৫ বছর পর পাকিস্তান সফরে গেছেন আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সফরে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা উঠেছে।

পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ জানিয়েছে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই বিশ্বকাপ খেলতে ভারত যাবে পাকিস্তান।

পাকিস্তান সরকার যদি ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে পিসিবি। তখন পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে।

বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে না যাওয়া কিংবা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাওয়ার বিষয়টি নিয়ে বেশ চিন্তিত আইসিসি।

ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া লিখেছে- ‘আইসিসি সভাপতি ও প্রধান নির্বাহী পাকিস্তান সফরে ভারত-পাকিস্তান ম্যাচ যাতে ঢাকায় না হয়, সেজন্য সমাধান খুঁজবেন। কারণ তেমনটি হলে শুধু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপরই নেতিবাচক প্রভাব পড়বে না, আইসিসির ওপরও পড়বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )