1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাদের শাস্তির আওতায় আনতে হবে : নিখিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

সোমবার সকালে রাজধানীর মিরপুর-১ বাস স্টেশনে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  নিখিল।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হলেও আল্লাহ তায়ালা তাকে মানুষের কল্যাণের জন্য বাঁচিয়ে রেখেছেন। মৌলবাদী ও বাংলাদেশ বিরোধী , পাকিস্তানিদের প্রোডাক্ট, বিএনপি-জামাতের দুষ্কৃতিকারীদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে।

নিখিল বলেন, আওয়ামী লীগ সরকারের এত এত উন্নয়ন মেনে নিতে না পেরে অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখনই তারা এ দেশকে কবরস্থান বানানোর মতলবে বিভোর রয়েছে, তাদের সেই অপচেষ্টা আমরা সফল হতে দিব না।

যুবলীগ সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে জনসভায় প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি দেওয়া চাঁদ সহ সংশ্লিষ্ট সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে সংস্থাটির চেয়ারম্যান নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে  ও মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. জামাল মিয়া, মনিরুল ইসলাম, মুজিবুর রহমান মজুমদার ও আব্দুল কাদের সরকার সহ সংস্থাটির নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )