1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

বিগত সময়ে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে: শিক্ষামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিগত সময়ে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনো পদ্ধতিতে ক্ষমতায় যায়নি। গাজীপুরে নির্বাচন হয়ে গেল, এটা গণতন্ত্রের বিজয় হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে কত ভালো, কত সুন্দর হতে পারে, যেটি নির্বাচন কমিশন যে করতে পারে সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা করেছে।

শনিবার (২৭ মে) টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সম্মেলনে ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আজ দৃশ্যমান। বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে।

জেলা যুবলীগের সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো আব্দুর রাজ্জাক,  বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু,  সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাবলী, অপরাজিতা হক প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )