1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আফগানিস্তানের বিপক্ষে কেমন দল?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে আগামী ১৪ জুন।

হোম কন্ডিশনে এ সিরিজকে বিশ্বকাপের আগে যাচাই-বাছাইয়ের সবচেয়ে বড় সুযোগ, বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে এ সিরিজের স্কোয়াডে কারা থাকছেন, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমনের ধারণা, সেরা ক্রিকেটারদের নিয়েই টেস্ট দল সাজাবে টাইগাররা।

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার দাবি করলেন, চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করবো।

সাবেক এ অধিনায়ক যোগ করেন, আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না।

বিসিবি এ নির্বাচকের বিশ্বাস, মিরপুরের উইকেট কেমন হতে পারে, না পারে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।

সবশেষ ২০১৯ সালে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে স্পিন উইকেটের খেসারত দেয় টাইগাররা।

রশিদ-নবিদের বিপক্ষে অতীত অভিজ্ঞতা তুলে ধরে বাশার আরও জানান, আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। কিন্তু এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )