1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সিলিন্ডারে ভোলার গ্যাস আসবে ঢাকায়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

এবার সিলিন্ডারে করে ভোলার গ্যাস আনা হবে ঢাকায়। যা সাপ্লাই দেয়া হবে গাজীপুর ও টাঙ্গাইলের শিল্প প্রতিষ্ঠানগুলোতে। এ বিষয়ে সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানির সাথে ইন্ট্রেকোর গ্যাস আমদানির চুক্তি স্বাক্ষর হয়।

রোববার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রীর জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় তারা জানান, প্রাথমিকভাবে দুই মাসের মধ্যে দিনে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে রূপান্তরিত করে সড়ক পথে আনা হবে। চার মাসের মধ্যে এর পরিমাণ ২৫ মিলিয়ন ঘনফুট এ উন্নীত করা হবে। যেসব শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের চাপ কম সে সব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে এই গ্যাস দেয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত করতে পাইপ লাইন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তারা। যার মধ্যে ভোলার মানুষকে অগ্রাধিকার দিয়ে সেখানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রতিশ্রুতিও দেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )