ভালো আছে। তবে চাপ জনগণ ভোগ করছে। বাজারে গিয়ে কষ্ট পাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানির দাম পণ্যের খরচ বাড়িয়ে দিয়েছে।
ভূতত্ত্ববিদ বদরূল ইমাম বলেন, দেশে গ্যাসের সম্ভাবনা নিয়ে কোনো সংশয় নেই। সরকারের মনোনীত একাধিক আন্তর্জাতিক সংস্থা গবেষণা করে গ্যাসের সম্ভাবনা দেখিয়েছে। শুরুর দিকে যেসব গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে, এগুলো সহজ অনুসন্ধান ছিল। এখন আরও কঠিন অনুসন্ধানে যেতে হবে। গ্যাসভিত্তিক সব দেশের ক্ষেত্রেই এমন হয়।
তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও পানির দাম বেড়েছে। কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নেই। এটা দ্রুত নিশ্চিত করতে হবে। এ ছাড়া বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে হলে রপ্তানি শিল্পে সহায়তা অব্যাহত রাখতে হবে। না হলে রপ্তানি এখন যেমন কমছে, এটি আরও কমবে।