1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পাকিস্থানকে ক্ষতিপূরণ ও ক্ষমা চাইতে বাধ্য করা হবে: শাজাহান খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, জাপান যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিপূরণ দিয়েছিল, তেমনি একদিন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশও ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এমন কি পাকিস্থানকে ক্ষমা চাইতেও বাধ্য করা হবে।

শনিবার (২০ মে) সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে ৫ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৫ তলাবিশিষ্ট নবনির্মিত বঙ্গবন্ধু ‘ল’ কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আরও বলেন, পাকিস্তান ৭৫ বছরেও একটি সরকার একসঙ্গে ৫ বছরেও টিকে নাই। আর বাংলাদেশ এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে যে পাকিস্তানের সাংবাদিকরাও বাংলাদেশের মতো পাকিস্তানকে বানাতে প্রস্তাব দেয় সেই দেশের প্রধানমন্ত্রীকে।

শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছিলেন বলেই তারেক জিয়া লন্ডনে বসে ভিডিও কলে নেতা-কর্মীদের সঙ্গে মিটিং করে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে, সেটা নিয়ে কাজ করছে সরকার।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, অসংখ্য মানুষকে বিএনপির হাতে জীবন দিতে হয়েছে। সেই বিএনপি গণতন্ত্রের কথা বলে মাঠ গরমের চেষ্টা করছে, কিন্তু পারছে না।

পৃথিবীতে বহু গণতান্ত্রিক দেশ রয়েছে, সেই দেশগুলোতে যেভাবে জাতীয় নির্বাচন হয়, ঠিক তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে। এর বাইরে নির্বাচন করার কোনো সুযোগ নেই। বার বার ভুল সিদ্ধান্ত নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব ধ্বংস করছে। তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে পথ সৃষ্টি হয়েছে, সেটা বিএনপিকে সারিয়ে তোলার আহবানও জানান তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুদ আলম খান, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বঙ্গবন্ধু ‘ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিমসহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )