1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপির অভিযোগের কড়া জবাব দিলেন জয়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার (২০ মে) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ বিষয়ে লিখেছেন তিনি।

জয় লেখেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করেন, সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। এমনকি আওয়ামী লীগবিরোধী সংবাদমাধ্যমেও অবাধে রাতের ভোট তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। অথচ নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বিএনপির নেতারাও বলেননি।

তিনি আরো লিখেছেন, সংবাদ প্রতিবেদনে দেখা গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, বিএনপি নেতারা সন্তোষ প্রকাশ করছেন। কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল ও কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন। এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন। বিএনপির ভরাডুবির কারণ তারা নিজেই। ফেসবুক পোস্টের সঙ্গে তিনি একটি ভিডিও যুক্ত করেছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )