1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

গোপালগঞ্জে কৃষি বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিয়ে সেমিনার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

গোপালগঞ্জে ৫ জেলার কৃষি বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তাদের নিয়ে জেলা সেমিনার করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ অধিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প এই সেমিনারের আয়োজন করে।

আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে  অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ড. দেবাশীষ সরকার।
সেমিনারের বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শওকত ওসমান।

গোপালগঞ্জে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর গাজীপুর থেকে বিভিন্ন উইংয়ের পরিচালক ও বিজ্ঞানীরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার।
এই সেমিনারে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ জেলার ৩৯টি উপজেলার কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ, বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কৃষি বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। পরে সেমিনারে অংশগ্রহণকারীরা গোপালগঞ্জে নবনির্মিত কৃষি গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )