1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করলো ফিফা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৫২ জন দেখেছেন

এবারের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। বহুল প্রতিক্ষার এই ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে ফিফা। বৃহস্পতিবার (১৮ মে) নানা আয়োজনের মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলসে লোগে উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও দুইবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় রোনালদো নাজারিও।

এবার প্রথমবারের মতো লোগোর ব্যাকগ্রাউন্ডে ‘২০২৬’ টাইফোগ্রাফির উপরে বিশ্বকাপের শিরোপা বসানো হয়েছে। লোগোতে অফিসিয়াল ট্রফি ব্যবহার করা হয়েছে। সেইসাথে অনুষ্ঠানে ফিফা সবাইকে ‘উই আর ২৬’ ক্যামপেইনের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছে। ফিফা ‘উই আর ২৬’ বলতে মানুষ, সম্প্রদায় ও স্থানকে বুঝিয়েছে।

আসন্ন ফিফা বিশ্বকাপ যেহেতু তিনটা দেশজুড়ে অনুষ্ঠিত হবে তাই সবগুলো স্থানের পাশাপাশি তাদের সম্প্রদায় ও মানুষকে এই ক্যামপেইনে যুক্ত করা হয়েছে। এদিকে, ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন, এটা হচ্ছে সেই মুহূর্ত যখন তিনটি দেশ ও একটি পুরো মহাদেশ একসাথে বলে: সর্বকালের সবচেয়ে বড়, সেরা এবং সবার জন্য উন্মুক্ত ফিফা বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য পুরো বিশ্বকে স্বাগত একত্রিত হয়েছি আমরা।

২০২৬ বিশ্বকাপের ১৬টি ভেন্যু শহরের আলাদা ব্র্যান্ডিং করবে ফিফা। ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আসরে অংশ নিয়েছিল ৩২ দল। তবে ২০২৬ বিশ্বকাপে অংশ নিবে ৪৮ দল। সেই বিশ্বকাপে ১৬টি ভেন্যুতে মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )