1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রিয়ালকে হারিয়ে ফাইনালে ম্যান সিটি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে দাপুটে ফুটবলের স্বাক্ষর রাখলো ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে দলটি।

সিটির ঘরের মাঠে যেন পাত্তাই পায়নি রিয়াল। বের্নার্দো সিলভার জোড়া গোলের সুবাদে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় নিশ্চিত করে ইস্তাম্বুলের টিকিট।

গত আসরে ঠিক এই পর্যায় থেকেই তো পেপ গার্দিওলার দলকে ছিটকে যেতে হয়েছিল। এবার গল্পের পুনরাবৃত্তিটা করতে পারেনি রিয়াল। অবশ্য করার মতো সুযোগ পায়নি বললেও ভুল হবে না।

ইতিহাদে রেফারি বাঁশি বাজার শুরু থেকেই তাদের চেপে ধরে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে রক্ষণদূর্গ। কিন্তু গোলপোস্টের নিচে থাকা থিবো কোর্তায়াকে পরাস্ত করতে একটু কাঠখড় পোহাতে হয়েছে। আরলিং হালান্ড দুয়েকবার চেষ্টা করেও পারেননি।

যাইহোক হালান্ড না পারলেও পেরেছেন বের্নার্দো সিলভা। ২৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস খুঁজে নিয়েছিল ফাঁকায় থাকা এই মিডফিল্ডারকে। বাঁ পায়ের বুলেট গতির শটে কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পরও রিয়ালকে কোনো সুযোগ দেয়নি সিটি। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা নরম ছিল তারা। কিন্তু সেই সুযোগ নিতে পারেনি রিয়াল। উলটো নিজেদের ভুলে গোল হজম করতে থাকে। ৭৬ মিনিটে কেভিন ডি ব্রুইনার ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন মিলিতাও।

ম্যাচের যোগ করা সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন হুলিয়ান আলভারেস। মাঠের নামার মাত্র দুই মিনিটের ভেতরই স্কোরশিটে নাম লেখান বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। ফিল ফোডেনের বানিয়ে দেওয়া বলে বক্সের ভেতর তিনি শুধু নিজের কাজটাই করে গেছেন। তার কোনাকুনি শট এগিয়ে এসেও ঠেকাতে পারেননি কোর্তোয়া। চার গোল খেলেও রিয়ালের হয়ে সেরা পারফরমার বলতে গেলে তার নামই সবার উঁচুতে থাকবে।

চ্যাম্পিয়নস লিগে গত তিন মৌসুমে এনিয়ে দ্বিতীয়বার ফাইনালে সিটি। দুই বছর আগে স্বদেশি ক্লাব চেলসির কাছে ১-০ গোলে হারে তারা। এবার তাদের প্রতিপক্ষ ইতালির ক্লাব ইন্টার মিলান। ১০ জুন তুরস্কের ইস্তাম্বুলে মুখোমুখি হবে দুই দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )