1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত সাকিব!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৫৯ জন দেখেছেন

আয়ারল্যান্ডের বিপক্ষে গেল শুক্রবার (১২ মে) সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তী সময়ে চোট নিয়েই ফিল্ডিং করেছিলেন তিনি। এমনকী ব্যাট হাতেও দেখা গিয়েছিল তাকে। তবে এরপরই জানা যায় দুঃসংবাদটা। বিসিবির তরফে জানানো হয়, আঙুলের ইনজুরির কারণে টাইগার এই অলরাউন্ডারকে কমপক্ষে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। 

যে কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও ছিলেন না সাকিব। যদিও শুক্রবার (১২ মে) তার আঙুলে ব্যথা নিয়ে কোনো কিছু আন্দাজ করা যায়নি। তবে শনিবার জানা গিয়েছিল, আঙুলের সেই স্থানে ব্যথার পরিমাণ বেশি, হয়েছে ফ্রাকচার। আর এই ব্যথা না কমায় শেষ ম্যাচে দেখা যায়নি সাকিবকে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ‘দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় সাকিব ডান হাতের তর্জনির ডগায় আঘাত পান। আজ এক্সরে রিপোর্টে দেখা গেছে যে, তার ওই আঙুলের ডগায় চিড় ধরেছে। যা থেকে সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে।’

এদিকে, আগামী জুনের ১৪ থেকে ১৮ তারিখ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান দল। আর এ সময় আঙুলের চোটে সাকিবকে থাকতে হবে বিশ্রামে। যে কারণে এই টেস্ট ম্যাচটি মিস করতে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার।

এছাড়া ঈদের পর জুলাইতে হবে আফগানদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ধারণা করা হচ্ছে সেই সিরিজে দেখা যাবে সাকিবকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )