1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

ঢাকা প্রিমিয়ার লিগ- ২০২৩ এর চ্যাম্পিয়ন হলো আবাহনী ক্রীড়াচক্র। আজ শনিবার মিরপুর শেরে বাংলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে দেশের শীর্ষ এই ক্লাবটি। গত আসরে এই শেখ জামালের কাছে হেরেই আবাহনী রানার্সআপ হয়েছিল। এবার শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি নেওয়া হলো প্রতিশোধ।

আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮২ রান তুলেছিল গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল। ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। দুই ওপেনার নাঈম শেখ (৬৮) আর এনামুল হক (৭২) শক্ত ভিত গড়ে দেন। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১৪৫ রান। শেষ দিকে অপরাজিত ৬০* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আফিফ হোসেন।

সব মিলিয়ে ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে আবাহনীর এটা ২২তম শিরোপা। ২০১৩-১৪ মৌসুমে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগে পঞ্চম শিরোপা জিতল আবাহনী। আর কোনো ক্লাব এখন পর্যন্ত একের বেশিবার জিততে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )