1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

রংপুরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল জেলা কৃষকলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার: ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা যখন শংকায় ঠিক তখনই রংপুরে নগরীর উত্তম পূর্ব পাড়া এলাকার কৃষক শাকিল মিয়ার চল্লিশ শতক জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে জেলা কৃষক লীগ।বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক শাকিল।

বৃহস্পতিবার (১১ মে)নগরীর ৩ নং ওয়ার্ডে  সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখুর নেতৃত্বে এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষক শাকিল মিয়া বলেন,ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে।আমি কৃষকলীগ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কৃষক ।

এ সময় ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু , প্রচার সম্পাদক আব্দুল করিম, সদস্য নিমেষ কুমার দেব শর্মা, রাশেদুজ্জামান খোকন, গঙ্গাচড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আলম নয়ন, সহ কৃষক লীগের অন্যান্য নেতা কর্মীরা।

রংপুর  জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু বলেন, এ বছর দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে রংপুর জেলা কৃষক লীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আজ তীব্র গরমের মধ্যে কৃষক শাকিলের ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে জেলা-উপজেলা অসহায় কৃষকের ধান কেটে দেয়া হবে। কৃষকের মুখে হাসি ফোঁটাতে কৃষক লীগ ধান কাটার কার্যক্রম শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )