1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রিয়ালের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান না গার্দিওলা!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মানেই অন্যরকম আবহাওয়া। আর তেমনই এক হাই-ভোল্টেজ ম্যাচে আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টাই মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে শেষ চারের দ্বৈরথে মুখোমুখি শক্তিশালী এই দুই দল।

গেল বছর সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ৪-৩ গোলে জয় পেয়েছিল সিটি। এরপর দ্বিতীয় লেগে রিয়ালের মাঠেও তারা ১-০ গোলে এগিয়ে ছিল ৮৯ মিনিট অবধি। এরপর অবিশ্বাস্যভাবে ম্যাচের চিত্রপট বদলে যায়। অন্তিম মুহূর্ত তথা ৯০ ও ৯১ মিনিটে দুটি গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান রদ্রিগো। এরপর ৯৫ মিনিটে করিম বেনজেমার পেনাল্টিতে সিটিকে একরাশ হতাশা উপহার দিয়ে রিয়াল জায়গা করে নেয় ফাইনালে।

বছর খানেক বাদে আবারো এই দুই দল মাঠে নামতে যাচ্ছে। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামার আগে অবশ্য সিটির মিডফিল্ডার রদ্রি, ডিফেন্ডার এমেরিক লাপোর্ত জানিয়ে দিয়েছেন  গেল বছরের সেই প্রতিশোধ নিতে চান তারা। তবে উল্টো কথা শুনিয়ে দিলেন সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানালেন প্রতিশোধ নিতে চান না তারা।

গার্দিওয়ালা বলছিলেন, ‘এটা হবে অনেক বড় একটি ভুল। আমরা এখানে প্রতিশোধ নিতে আসিনি। যা হওয়ার, হয়ে গেছে। ফুটবলে সবসময় সেটাই হয়, যা প্রাপ্য। ফাইনালে পৌঁছাতে যা কিছু করা সম্ভব, সবকিছুর বেশি করেও তা যথেষ্ট হয়নি আমাদের জন্য। যে শিক্ষাটা আমরা পেয়েছি তা হলো, এবার ভালো পারফর্ম করে ভালো ফল নিশ্চিত করে আমরা যেন ম্যানচেস্টারে দ্বিতীয় লেগে যেতে পারি।’

গেল বারের প্রসঙ্গ টেনে গার্দিওয়ালা বলছিলেন, ‘গত বছর কঠিন ছিল। তবে প্রথম লেগে ম্যানচেস্টারে আমরা দুর্দান্ত খেলেছিলাম, এখানেও ভালো একটি ম্যাচ ছিল আমাদের। কিন্তু তা যথেষ্ট হয়নি। ব্যস, ফল মেনে নিয়ে প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছি এবং এক বছর পর আমরা আবার এখানে।’

গতবার হারলেও এবারের লড়াইকে অন্যরকম করে রাখতে চান সিটি কোচ, ‘এটা স্রেফ আরেকটি ম্যাচ, আরেকটি সুযোগ। একদিন নিশ্চয়ই আমরা ফাইনালে খেলব এবং ট্রফি জিতব। গত মৌসুমে হয়নি, কারণ তারা (রিয়াল মাদ্রিদ) খুব ভালো করেই জানে, এই টুর্নামেন্টে তাদের কী করতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )