1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইডেনে মাইলফলক ধাওয়ানের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৬৪ জন দেখেছেন

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলকে জেতাতে না পারলেও সোমবার ইডেনে ব্যক্তিগত কীর্তি গড়েছেন শিখর ধাওয়ান। পাঞ্জাব কিংস অধিনায়ক ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারদের রেকর্ড।

কেকেআরের বিরুদ্ধে ওপেন করতে নেমে ধাওয়ান করেছেন ৫৭ রান। ৯টি চার এবং ১টি ছয়ের সাহায্যে তার ৪৭ বলের ইনিংসে তৈরি হয়েছে নজির। তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ৫০টি অর্ধশতরান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন দুই ব্যাটার। তারা হলেন কোহলি এবং ওয়ার্নার। এবারের আইপিএলে আটটি ম্যাচ খেলে তিনটি অর্ধশতরান হয়ে গেছে ধাওয়ানের।

কাঁধের চোটের জন্য এবারের প্রতিযোগিতায় তিনটি ম্যাচ খেলতে পারেননি ধাওয়ান। এখনও পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৩৪৯ রান। সর্বোচ্চ অপরাজিত ৯৯। পাঞ্জাব অধিনায়কের গড় ৫৮.১৭। স্ট্রাইক রেট ১৪৩.৬২।

আইপিএলে সব থেকে বেশি অর্ধশতরান করার নজির রয়েছে ওয়ার্নারের দখলে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এখনও পর্যন্ত খেলেছেন ৫৭টি অর্ধশতরানের ইনিংস। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন কোহলি। সোমবার তাকে ছুঁয়ে ফেললেন ধাওয়ান। দু’জনের ঝুলিতেই রয়েছে আইপিএলের ৫০টি করে অর্ধশতরানের ইনিংস। কোহলি এখনও পর্যন্ত খেলেছেন ২৩৩টি ম্যাচ। ধাওয়ানের খেলা ম্যাচের সংখ্যা ২১৪। তাদের পর ৪০টি করে অর্ধশতরান রয়েছে আরও দুই ব্যাটারের। তারা হলেন এবি ডিভিলিয়ার্স এবং রোহিত শর্মা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )