1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তান: বাবর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৫৬ জন দেখেছেন

দাপট দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত তার দল। তবে বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চিয়তা রয়েছে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে পঞ্চম ও শেষ ম্যাচে হেরে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি র‍্যাংকিংয়ের আবার তৃতীয় স্থানে নেমে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

দ্বিতীয় ওয়ানডেতে ৩৩৭ রানের টার্গেট স্পর্শ করে ম্যাচ জিতে এ ভার্সনে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ, জয়ের নজির গড়ে পাকিস্তান। এই ফরম্যাটে ১৮তম সেঞ্চুরির ইনিংসে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়েন বাবর।

পাকিস্তানের তৃতীয় ব্যাটার হিসেবে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরির নজির পড়েন পাকিস্তানের ফখর জামান। আয়োজক ভারতের সাথে রাজনৈতিক সমস্যার কারণে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যচে হারলেও উচ্ছ্বসিত অধিনায়ক বাবর।তিনি বলেন, ‘সিরিজ জয় দারুণ। র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল খনিকের জন্য হলেও সেটা অনেক বড়, বিশ্বকাপের আগে আমরা বেশ ভাল অবস্থায় আছি।’

বিশ্বকাপে পাকিস্তানের অংশ নিয়ে অনিশ্চয়তা উদ্বেগজনক কিনা এমন প্রশ্নের উত্তরে বাবর বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু যেখানেই খেলার সুযোগ পাব আমরা সেখানেই খেলবো।’

বিশ্বকাপে এক মাস আগে সেপ্টেম্বরে এশিয়া কাপের জন্য পাকিস্তানে দল পাঠাবে না বলে ভারতের ঘোষণার পর থেকেই অনিশ্চিয়তার সৃষ্টি হয়।জবাবে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বরফ গলার সম্ভাবনা রয়েছে। গেল সপ্তাহে গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে ভারত সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। দীর্ঘ দিন পর পাকিস্তানের কোন সিনিয়র কর্মকর্তার প্রথম সফর ছিলো এটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় আট জন ক্রিকেটার। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলকে হারানোটা সহজ ছিলো, এটি মানতে নারাজ বাবর।

বাবর বলেন, ‘প্রতিপক্ষ জুনিয়র দল ভেবে আপনি কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। আন্তর্জাতিক দলের বিপক্ষে জিততে হলে আপনাকে শতভাগ দিতে হবে। আমরা ভালো খেলেছি এবং আধিপত্য বিস্তার করেছি।’রাওয়ালপিন্ডিতে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫ এবং ৭ উইকেটে জিতেছিল পাকিস্তান। করাচিতে পরের দু’টিতে ২৬ এবং ১০২ রানে জয় পায় তারা। করাচিতেই শেষ ওয়ানডে ৪৭ রানে জিতে নেয় নিউজিল্যান্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )