1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সাংবাদিকদের ‘বাপের জুতা পরা ছবি’ চান কাজী সালাউদ্দিন, পরে চাইলেন ক্ষমা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি কাজী সালাউদ্দীন। এবার তিনি সাংবাদিকদের নিয়ে বিরুপ মন্তব্য করেছেন।

আজ মঙ্গলবার বাফুফে ভবনে সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন কাজী সালাউদ্দিন। তার আগে তিনি সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এবং সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে একান্তে কথাও বলেন। সাধারণত সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা তাদের হাতে থাকা রেকর্ডার যন্ত্রগুলো চালু করে দেন। যে কারণে মুর্শেদী-মানিকের সঙ্গে সালাউদ্দিনের কথাবার্তা ধরা পড়ে!

ওই সময় দুই সহসভাপতিকে সালাউদ্দিন বলছিলেন, ‘বাফুফেতে সাংবাদিক প্রবেশ করতে হলে বাবার ছবি লাগবে! তার ভাষায়, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মার। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে, জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব দেশের সাংবাদিকরা। তাই সাংবাদিকদের ওপর সালাউদ্দিনের ক্ষোভ অনেক। কিছুদিন আগে আর্থিক দুর্নীতির দায়ে ফিফা কর্তৃক বাফুফের সাবেক সম্পাদক আবু নাঈম সোহাগ দুই বছর নিষিদ্ধ হওয়ার পর যেন সাংবাদিকদের ওপর সালাউদ্দিনের এই ক্ষোভ আরো বেড়ে গেছে।

এদিকে এমন বেফাঁস মন্তব্য যে গণমাধ্যমকর্মীদের রেকর্ডারে রেকর্ড হতে পারে সেটা হয়তো অনুমান করতে পারেননি তিনি। পরবর্তীতে ভিডিও বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমি সংবাদমাধ্যমে নিউজ দেখছি, সাংবাদিকদের কষ্ট দিয়ে আমি কিছু বলেছি। তবে আমি সাংবাদিকদের কষ্ট দেয়ার জন্য কিছু বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা বিষয় নিয়ে মজা করছিলাম। আমাদের এই কথা যে কেউ রেকর্ড করছিল সেটা আমি জানতাম না। ’

‘আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি আপনাদের উদ্দেশ্য করে কিছু বলিনি। এটা আমার ব্যক্তিগত আলোচনা ছিল। সেখানে রেকর্ডার ছিল এটা আমি জানতাম না। ’ খবর: বাংলা নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )