1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল লংমার্চ থেকে ফেরার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু মিরপুরে চলন্ত বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি সার সংকট নিয়ে বক্তব্য দিতে রাজি নন কৃষি কর্মকর্তা, সাংবাদিকদের হুমকি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা পাবেন ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয়

তিস্তার বামতীর রক্ষাকাজ পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা বামতীর বাঁধ রক্ষা কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের তিস্তা বামতীর রক্ষাবাঁধ সরেজমিন ঘুরে দেখেন তিনি। এসময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মহিষখোঁচা ইউনিয়নের নদীভাঙা মানুষের সুখে-দুঃখের দাঁড়ানোর আশ্বাস দেন।সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্ষার আগে বামতীর রক্ষার কাজ শেষ হলে তিস্তাপাড়ের মানুষের উপকৃত হবে। এসময় সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প এক বছরে শেষ হয় না। এই প্রকল্পটি আমাদের পানি উন্নয়ন বোর্ডের ইতিহাসে রেকর্ড। বাঁধ টেকসই ও বৃদ্ধিকরণের জন্য ভিজিবিলিটি স্টাডি করা হচ্ছে।

এসময় মন্ত্রীর একান্ত সচিব মিজানুর রহমান বলেন, তিস্তা নদী বর্তমান স্থান থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল। ভাঙতে ভাঙতে সরে এসেছে। অনেক মানুষ বেকার হয়েছে। বাঁধ না হলে হয়তো আরও ভাঙতো।

মহিষখোঁচা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ড ৪৯ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শুরু করে। দীর্ঘ দেড় বছর পর বাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )