1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

২২ ম্যাচ পর গোল রিচার্লিসনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার দুর্দান্ত একটি ম্যাচের সাক্ষী হলো অ্যানফিল্ডের দর্শকরা। চরম নাটকীয় এই ম্যাচে শেষ হাসি হেসেছে অবশ্য লিভারপুল। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে তারা।

ম্যাচের পঞ্চম মিনিটেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় লিভারপুল। কার্টিস জোন্স ও লুইস ডিয়াজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অলরেডরা। ১৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন মোহাম্মদ সালাহ। ৩৯তম মিনিটে টটেনহ্যামের হয়ে একটি গোল পরিশোধ করে হ্যারি কেইন। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর ম্যাচের ৭৭তম মিনিটে টটেনহ্যামের কোরিয়ান তারকা সন হিয়ুং-মিনের গোলে স্কোরলাইন হয় ৩-২। ম্যাচের যোগ করা সময়ে রিচার্লিসনের হেডারে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরে টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এটিই প্রথম গোল রিচার্লিসনের। এভারটন থেকে টটেনহ্যামে এসে লিগে ২২ ম্যাচে গোলহীন থাকার পর অবশেষে গোল পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার উদযাপনটাও ছিল দেখার মতো। জার্সি খোলে নেচেছেন ‘ঘুঘু নাচ’। তার গোলের পর পুরো অ্যানফিল্ড স্তব্ধ হয়ে যায়। লিগে আগের ২২ ম্যাচে কোনো গোল না পেলেও চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যামের জার্সিতে ২ গোল আছে তার।

ব্রাজিলীয় তারকার এই গোলের এক মিনিট পরই অবশ্য উল্লাসে মাতে লিভারপুলের সমর্থকরা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে লিভারপুলকে ৪-৩ গোলের জয় এনে দেন দিয়েগো জোতা। এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলো লিভারপুল। তাদের পরেই অবস্থান টটেনহ্যামের। লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে রিচার্লিসনদের সংগ্রহ ৫৪ পয়েন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )