1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে কোহলি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে টাইগার ব্যাটার মুশফিকুর রহিমের রেকর্ড ভাঙ্গলেন ভারতের বিরাট কোহলি।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩৭ বলে ৫৪ রান করেন বিরাট কোহলি। এই ইনিংসের সুবাদে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান কোহলি।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচের ৯২ ইনিংসে এখন কোহলির রান ৩০১৫। ৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি আছে কোহলির ।

এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মে ১২৯ ম্যাচের ১২১ ইনিংসে ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২৯৮৯ রান করেছেন মুশফিক।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলেল সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুরে ১৩৭ ম্যাচের ১৩০ ইনিংসে ২৮১৩ রান আছে মাহমুদুল্লাহর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )