1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

লিগ শিরোপা প্রসঙ্গে গার্দিওলার ‘অন্যরকম’ বার্তা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

এই ম্যাচটাই নাকি প্রিমিয়ার লিগের শিরোপার ‘নির্ণায়ক’! ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের কোচেরাও এই ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইয়ে যারা জয় পাবে, তারাই মূলত শিরোপায় এক হাত দিয়ে রাখবে; এটা তো অনেকাংশেই নিশ্চিত।

এমন ম্যাচে বুধবার (২৬ এপ্রিল) ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ৪-১ গোল ব্যবধানে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক কেভিন ডি ব্রুইনা। এ ছাড়া জন স্টোন্স ও আর্লিং হালান্ড একটি করে গোল করেছেন।

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পথে এগিয়ে গেল ম্যানসিটি। ৩১ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭৩। ৭৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখনো শীর্ষে থাকলেও তারা দুই ম্যাচ বেশি খেলেছে ম্যানসিটির চেয়ে। সুবিধাজনক অবস্থানে থাকলেও এখনো অনেক কাজ বাকি আছে বলে মনে করেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।

ম্যাচ শেষে সিটি কোচ বলেন, ‘আমরা আমাদের মনোযোগ হারাতে পারি না। এখন এটা (শিরোপা) আমাদের হাতে। পরের তিনটি ম্যাচ তুলে ধরবে আমরা যা করতে চাই তা করতে পারি কি না। বাস্তবতা হলো, আমরা এখনো আর্সেনালের পেছনেই আছি। এটা আমাদের জন্য সহজ হবে না। ম্যাচ বাই ম্যাচ… দেখি কী হয়। সুযোগটা যখন আমাদের হাতে, সেটা কাজে লাগাতে হবে।’

শিরোপা জয় শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বস্তি পাবেন না গার্দিওলা। তিনি বলেন, ‘আমরা জানি লোকে কী বলবে। এটা খুব কঠিন। অনেক কিছুই ঘটতে পারে। এখনো সাতটি ম্যাচ বাকি আছে, এবং আমরা এখনো তাদের (পয়েন্ট টেবিলে) পেছনে রয়েছি। লোকে বলে, আমরা শিরোপা জিতব। এটি গাণিতিক না হওয়া পর্যন্ত আমরা হাল ছাড়ব না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )