1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার নিথর দেহ পবিত্র ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা পলকের ঘাড়ের দুটি, কোমরের ৩টি হাড় সরে গেছে, দাবি আইনজীবীর রূপপুর প্রকল্প নিয়ে তারেক রহমানের বক্তব্যের জবাব দিলেন আরাফাত জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যে ফিরছেন মতিউর রহমান শাহীন

মেয়র পদে ফরম কিনলেন জাহাঙ্গীর ও তার মা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পাননি বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এছাড়া তার মা জায়েদা খাতুনও মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা করেছিলাম, তিন বছরের মধ্যে আমাকে বরখাস্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাকি কাজ শেষ করতে চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। এ লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি। এছাড়া মায়ের নামেও তিনি মনোনয়ন ফরম তুলেছেন বলে জানান।

আগামীকাল (বৃহস্পতিবার) জাহাঙ্গীর আলমের নিজের ও তার মায়ের মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণফ্রন্টসহ বেশ কয়েকজন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও বিএনপির কেউ এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ২৬ এপ্রিল পর্যন্ত মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৪০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী আগামীকাল পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন প্রার্থীরা। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৮ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। ৯ মে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। ভোট গ্রহণ করা হবে আগামী ২৫ মে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান সংবাদমাধ্যমকে জানান, গাজীপুর সিটি নির্বাচনের ৫৭টি ওয়ার্ডে ভোট নেওয়ার জন্য ৪৭৮টি কেন্দ্র থাকবে, কক্ষ থাকবে ৩ হাজার ৪৯১টি। এছাড়া অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪৮৬টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ৪৭৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩ হাজার ৪৯১ জন ও পোলিং অফিসার থাকবেন ৬ হাজার ৯৮২ জন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )