1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

বগুড়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

মঙ্গলবার সকাল দশটায় ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কাটায় অংশ নেয়। বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচ কাতুলী গ্রামের কৃষক মাসুদ করিম কচি ও সাচ্চু মিয়ার ১৫ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় এর নেতৃত্বে বগুড়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এসময় নেতৃবৃন্দ বলেন ভবিষ্যতে যে কোন কৃষক ধানকাটার সহযোগিতা চাইলে বগুড়া জেলা ছাত্রলীগ তাদের পাশে থাকবে।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।

কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আহসান হাবীব বাধন, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জয় ছাড়াও, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ হৃদয় মিঠু, সবুজ বিশ্বাস, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সিয়াম, সাধারণ সম্পাদক সাফিনুর রহমান সাফিন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাবি আল সাব্বির, ছাত্রলীগের কর্মি তন্ময় সাহা, আরিফুর রহমান, আবু তাহের সোহাগসহ নেতাকর্মীরা এ ধান কাটার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )