1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

সখীপুরে চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

টাঙ্গাইলের সখীপুরে চায়না রিং চাই জাল জব্ধ করে আগুনে পুড়িয়ে দিলো উপজেলা মৎস কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের রাখিল বিল থেকে ৮৭টি জাল জব্দ করে পুড়ানো হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস কর্মকর্তা সমীরণ কুমার সাহা।

জানা যায়, রাতের বেলায় বিলের পাড় দিয়ে চায়না রিং চাই নামের নিষিদ্ধ জাল পেতে মাছ ধরে আসছে এক ধরনের অসাধু মৎস শিকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস কর্মকর্তা অভিযান চালিয়ে বিলের পাড় থেকে ৮৭টি জাল জব্দ করেন। জালের মালিক না পাওয়ায় ঘটনাস্থলেই জালগুলো পুড়িয়ে দিয়ে আসেন তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে চায়না জাল জব্দ করি, মালিক না পেয়ে তা পুড়িয়ে দিয়ে আসছি। এই উপজেলার দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে এই অভিযান চলমান থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )