1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ফিফটি নট আউট: শুভেচ্ছায় সিক্ত শচীন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০ সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। তার ফিফটির কথা কে মনে রাখে, কেই-বা শুভেচ্ছা জানায়! ১৬৪ আন্তর্জাতিক ফিফটি করেছেন লিটিল মাস্টার। এর কোনটা সেরা ভক্তরা দূরের কথা শচীনও হয়তো বলতে পারবেন না। কিন্তু তার সোমবারের ফিফটি বিশেষ।

এতোটাই বিশেষ যে, ভারতের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার শচীন ওই ফিফটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। পোস্ট করেছেন তার সতীর্থরা। শুভেচ্ছা জানিয়েছেন প্রতিপক্ষ শিবিরে থাকা কিংবদন্তি ক্রিকেটার। দিনটি স্মরণ করে সিডনি ক্রিকেট গ্রাউন্ড শচীনের নামে স্টেডিয়ামের ভেতরের ফলকের নামকরণ করেছে।

কারণ শচীন তার জীবনের খাতার ৪৯তম পাতা উল্টে ৫০ বছরে পা দিয়েছেন। নিজের জন্মদিন উপলক্ষে কিংবদন্তি এই ক্রিকেটার টুইট করেছেন, ‘টি টাইম: ফিফটি নট আউট’। জন্মদিনকে টেস্ট ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন তিনি। হার না মানা ফিফটি করে চায়ের বিরতিতে আছেন এমন ইঙ্গিত করেছেন।

‘টি টাইম: ফিফটি নট আউট’ ক্যাপশনে নিজের জন্মদিন নিয়ে পোস্ট করেছেন শচীন। সঙ্গে দিয়েছেন এই ছবি
আইসিসি’র টুইটার থেকে শচীনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘আরও একটি হাফ সেঞ্চুরি।’ সঙ্গে বেশ কিছু ছবি দিয়ে লিখেছে, ‘বছরের পর বছর ধরে ক্রিকেটের কিংবদন্তি।’ বিসিসিআই টুইট করেছে, ‘৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ, ৩৪ হাজার ৩৫৭ আন্তর্জাতিক রান, ২০১ উইকেট, একমাত্র ক্রিকেটার হিসেবে একশ’ সেঞ্চুরি এবং ২০১১ বিশ্বকাপ জয়ী শচীনকে ৫০তম জন্মদিনের শুভেচ্ছা।’

রবি শাস্ত্রী টুইট করেছেন, ‘শুভ জন্মদিন, বিগ বস। জীবনের হাফ সেঞ্চুরি। শীর্ষ পর্যায়ে তোমার ১০০ পূর্ণ হোক। দারুণ উদযাপন হোক ও অসাধারণ বছর কাটুক। ঈশ্বর তোমার মঙ্গল করুণ।’ যুবরাজ সিং লিখেছেন, ‘তিনি এলেন, খেললেন এবং চার প্রজন্মের মন জিতলেন। ভালো দিন কিংবা খারাপ, শূন্য কিংবা শতক তার মাথা সবসময় উঁচুতে আর পা মাটিতে রেখেছেন। তিনি আমাদের শিখিয়েছেন, পথ সঠিক হলে দীর্ঘমেয়াদি সফলতা আসে।’

শচীনকে শুভেচ্ছা জানিয়ে ব্রেটলি লিখেছেন, ‘হেই শচীন, এতোগুলো বছর ধরে আমি তোমার অনেকগুলো হাফ সেঞ্চুরি দেখেছি, কিন্তু এটা তোমার সেরা ফিফটি। শুভ জন্মদিন কিংবদন্তি, অনেক আনন্দে কাটুক তোমার দিন, অনেক জন্মদিন ফিরে আসুক।’

শচীনকে শুভেচ্ছা জানিয়ে পঞ্চাশ বছরের ক্লাবে স্বাগত জানিয়েছেন অনিল কুম্বলে। ড্রেসিংরুমের বেলকুনি থেকে নেওয়া শচীনের ৩৫তম সেঞ্চুরির একটি দৃশ্য তিনি শেয়ার করেছেন টুইটারে। এছাড়া ভিভিএস লক্ষ্মণ, চেতেশ্বর পূজারা, স্মৃতি মান্দানা, সুরেশ রায়না, ক্রিস গেইল, ড্যান মরিসনরা শচীনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )