1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র পদত্যাগের কথা চিন্তা করিনি, তবে নির্বাচন করব : তামিম ইকবাল গণভোটের রায় বাস্তবায়নে দুই মাসের কর্মসূচির ঘোষণা ১১ দলীয় জোটের

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের দল ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ জন দেখেছেন

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়বে আয়ারল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

এই সময়ে আয়ারল্যান্ডে বৃষ্টির আশঙ্কা থাকায় সিরিজটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানেই সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই সিরিজের তিনটি ম্যাচেই জিততে হবে আইরিশদের। যদি জিততে পারে তাহলেই ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকে থাকবে আইরিশদের।

এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলে ফিরেছেন দুই পেসার জশ লিটল ও ক্রেইগ ইয়াং। আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন টম মায়েস, ম্যাথু হামফ্রেজ ও বেন হোয়াইট।

আয়ারল্যান্ড ওয়ানডে দল : 
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )