1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত : স্বাস্থ্যের ডিজি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯৭ জন দেখেছেন

স্বাস্থ্য খাত নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

বুধবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত। এ খাত এমন পর্যায়ে এসেছে যে, এখন সংস্কার প্রায় অসম্ভব। এটাকে ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে।

তিনি বলেন, আমি গত কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি, আমি চেষ্টা করব স্বৈরাচার সরকারের শাসনামলে বৈষম্যের শিকার চিকিৎসকরাই যেন পদায়নে অগ্রাধিকার পায়।

এর আগে গত ১৯ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক চিকিৎসা অবস্থা সম্পর্কে অবগত হন। এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও অন্য কর্মকর্তাদের সঙ্গেও আহতদের স্বাস্থ্যের অবস্থা নিয়ে আলোচনা করেন।

এ সময় স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), পরিচালক (হাসপাতাল) স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালক নিটোরসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )