1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

একটা সময় পরিচালনা পর্ষদে থাকা সাবেক সদস্যদের আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দেখা যাচ্ছে। বোর্ডকে সহযোগিতার আশ্বাস দিয়ে আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেছেন তারা। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত বিসিবির দায়িত্বে থাকাদের এই দলের সঙ্গে বৈঠকে ছিলেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে সাবেক বিসিবি সহসভাপতি শাহ নুরুল কবির শাহীনের নেতৃত্বে সাবেক বোর্ড পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলাম বাবু, রেদোয়ান ফুয়াদ, শফিকুল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, কাইয়ুম চৌধুরী, মো. জাহিদ হোসেন, আসাদুজ্জামান ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় পর বিসিবিতে আসার স্বস্তি প্রকাশ করে সাংবাদিকদের শাহ নুরুল কবির শাহীন বলেন, আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনো আছি। সুতরাং ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারব না। আমরা বিসিবি প্রধানকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে গেলাম।

ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন বুলবুল বলেন, একটা সময় আমাদের ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়েছিল। যেহেতু আমরা সংগঠক, সেজন্যই ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ বোর্ডকে সমর্থন জানাতে এসেছি। ভবিষ্যতে খেলার উন্নয়নে আমাদের সমর্থন থাকবে।

২০০৭ সালে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য হওয়ার অভিযোগ তোলেন আরেক সাবেক বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরী। বিভিন্ন সময় বোর্ডের আর্থিক বিভাগগুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে তার। গত ১৭ বছরে বিসিবিতে হওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি করে তিনি বলেছেন, ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে ১৭ বছরে। আমরা নির্বাচিত একটা বোর্ড ছিলাম, আমাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। এরপর যারাই দায়িত্ব ছিলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো তার সুষ্ঠু তদন্ত চাই।

উল্লেখ্য যে, গত ১৭ বছরে বিসিবির আয় যেমন বেড়েছে, তেমনি দুর্নীতিও হয়েছে অনেক। সেসব তথ্য এখন সবার সামনে আসুক, এমনটাই চাওয়া

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )