1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার কিশোরগঞ্জের এক গ্রামে পাঁচ শিশু ‘বিক্রি’র অভিযোগ ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন

শাহজালাল বিমানবন্দরে আটক মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ জন দেখেছেন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

দেশ থেকে পালানোর সময় রবিবার দুপুর ১টার দিকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

এদিকে, শনিবার অভিযান চালিয়ে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে সাতজনকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে প্রায় ১৫ কোটি টাকার তামার ক্যাবল পাচারকালে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে বার্জে উত্তোলনকালে ৪০ ফিট ৪টি কন্টেইনারসহ ৭ জনকে আটক করে।

ক্যাবলগুলো চট্টগ্রামস্থ কোম্পানি ইকবাল মেরিন সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎকেন্দ্র থেকে বের করে জেটি ঘাটে নিয়ে যায় বলে জানায় নৌবাহিনী।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ঘটনায় প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত। সুত্র বাংলাদেশ প্রতিদিন

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )