1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট মিরপুরের হকার উচ্ছেদ: অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা মেট্রোরেল নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

রংপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

 

চলমান কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শার্টডাউন কর্মসূচিতে রংপুর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।

 

 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এমনকি কোনো বাস রংপুরে প্রবেশ করেনি। সেইসঙ্গে আন্তঃজেলা বাস চলাচলও কমে গেছে।

 

 

রংপুর নগরীর কামারপাড়ার ঢাকা বাসস্ট্যান্ডে রংধনু পরিবহনের কাউন্টার ম্যানেজার রকি মিয়া বলেন, ‘ছাত্ররা সারাদেশে আজ শার্ট ডাউন কর্মসূচি দিয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এমনকি ঢাকা থেকেও কোনো গাড়ি আসছে না’।

 

 

শ্যামলি পরিবহনের সুপার ভাইজার হাসান আলী বলেন, ‘গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কিছু বাস আজ ভোরে স্ট্যান্ডে ঢুকেছে। কিন্তু রংপুর কামার পাড়া স্ট্যান্ড থেকে আজ কোনো বাস ছাড়েনি’।

 

 

টার্মিনাল স্ট্যান্ডে যাত্রী আব্দুল কাদের বলেন, সকালে ঢাকা যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু বাস বন্ধ। তাই ফিরে যেতে হচ্ছে।

 

 

কেন্দ্রীয় বাস টার্মিনাল, মেডিকেল মোড়, মাহিগঞ্জ ও মর্ডান মোড় ঘুরে দেখা যায়, আন্তঃজেলা রুটের বাস হাতেগোনা কয়েকটি চলাচল করলেও দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। তবে সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামি লোকাল ট্রেন ছেড়ে গেছে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )