1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী টানা দুই দিন লোডশেডিংমুক্ত ছিলো দেশ: বিদ্যুৎ বিভাগ যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হজ হবে না শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত ‘দুই মাসেই সব প্রতিশ্রুতি পূরণ সরকারের পক্ষে সম্ভব নয়’ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, কানাডায় ইরানের ফুটবল কর্মকর্তার প্রবেশে বাধা বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

শ্রীলঙ্কার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হাসারাঙ্গা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৬৭ জন দেখেছেন

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা ডি সিলভা। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। গত জানুয়ারিতে লঙ্কানদের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হন তিনি।

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাসারাঙ্গা। পদত্যাগপত্রে হাসারাঙ্গা লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসাবে শ্রীলঙ্কা ক্রিকেটে সবসময় আমার সর্বোত্তম প্রচেষ্টা থাকবে এবং আমি সর্বদা আমার দলের পাশে থাকবো ও নেতৃত্বকে সমর্থন করবো।’

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি লঙ্কানরা। দলের ব্যর্থতায় সমালোচনার মুখে পড়তে হয়েছে হাসারাঙ্গাকে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড ও পরামর্শক মাহেলা জয়াবর্ধনে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সদ্য অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া।

 

হাসারাঙ্গা সরে দাঁড়ানোয় দ্রুতই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে শ্রীলঙ্কাকে। কারণ এ মাসে ২৬ জুলাই থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে লঙ্কানরা।

হাসারাঙ্গার জায়গায় অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন ব্যাটার চারিথ আসালঙ্কা। এর আগে হাসারাঙ্গার অনুপস্থিতিতে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এর মধ্যে একটি করে জয় ও হার ছিল। ১০টি টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করেন হাসারাঙ্গা। তার নেতৃত্বে ৬টিতে জয় ও ৪টি হারে লঙ্কানরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )