1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

চরফ্যাশনে ১১০৭ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর নতুন ঘর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

ভোলার চরফ্যাশনে ১১০৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া ঘরসহ জমির মালিকানা। এ উপলক্ষে উপজেলার চর কচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজন করা হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চরফ্যাশনে ১১০৭টি গৃহহীন পরিবারের কাছে
জমিসহ ঘরের দলিল হস্তান্তর করেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

ভোলার তিনটি উপজেলা চরফ্যাশন, বোরহান উদ্দিন ও মনপুরার গৃহহীন মানুষকে জমিসহ ঘর উপহার দিয়ে গৃহহীনমুক্ত করায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহীদুল্লাহ, পুলিশ সুপার মাহিদুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )