1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

শেখ হাসিনা ও মার্ক রুটের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪২ জন দেখেছেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দেশেটির কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে উভয় নেতা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামার্নির মিউনিখে পৌঁছেন।

সফর শেষে শেখ হাসিনা রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে মিউনিখ ত্যাগ করবেন এবং ১৯ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

সূত্র: বাসস 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )