1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম

ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ ইউনিয়ন পর্যায়ের বাছাই প্রতিযোগিতা রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। সোমবার এম ডাঙ্গীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় হাড়িয়ারকুঠি ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পরিবার এ প্রতিযোগিতার আয়োজন করে।

ইউনিয়ন পর্যায়ের এ প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং বিষয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা। প্রতিযোগিতা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।

হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আর বেগম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজিদা হক প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )