দিপক রায়, নিজস্ব প্রতিবেদক : রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে উক্ত ৮টি হুইল চেয়ার ও ইউনিয়নে অবস্থিত ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০টি ফ্যান বিতরণ করা হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই হুইল চেয়ার ও ফ্যান বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানা। হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহাজাদী বেগম, ইউপি সচিব অনিমেষ সরকার প্রমুখ।