1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম

মেট্রোরেলের বিরতির সময় কমানো হবে: সেতুমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

মেট্রোরেলের বিরতির সময় কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

যাত্রীদের চাহিদা বিবেচনায় বগি বাড়ানো প্রশ্নে মন্ত্রী বলেন, “এটা তো একটা টেকনোলজিক্যাল বিষয়। এটা তো সাধারণ রেলওয়ে না যে বললেই…। আমি অবাক হলাম, কোনো কোনো পত্রিকার সম্পাদকীয় লিখেছে যে, মেট্রোরেলের বগি আরও বাড়ানো হোক।”

“বাড়ানোর আর কোনো সুযোগ নেই” উল্লেখ করে তিনি বলেন, “ফ্রিকোয়েন্সিটা দুই মিনিট করে কমানোর একটা ব্যবস্থা হচ্ছে।”

“বাংলাদেশে মেট্রোরেল চালু বছর আগেও স্বপ্নের মতো ছিল” জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, “মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না, যখন তখন বগি বাড়ানো যাবে, যখন তখন একটা চেঞ্জ করা যাবে। পৃথিবীর কোনো দেশে মেট্রোর বগির সংখ্যা পাঁচের বেশি নয়। আমাদের এখানে অলরেডি ছয়টা কাজ করছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )