1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

একাদশের অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২৯ অক্টোবর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

আজ রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে, চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশে ভর্তির ওয়েবসাইটের কলেজ লগইন প্যানেলে ঢুকতে হবে। এরপর ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেখানে যেসব তথ্য চাওয়া হবে, তা পূরণ করে সাবমিট করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনলাইনে আবেদন ও ভর্তি শেষে গত ৮ অক্টোবর চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। যদিও গত ২৮ জুলাই প্রকাশিত ফলে এসএসসি ও সমমানের পরীক্ষার পাস করে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ শিক্ষার্থী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )