1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে সৌদিগামী রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখল বিমান

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, মা সঙ্কটাপন্ন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

কুমিল্লায় ভুল অপারেশনে নবজাকের মৃত্যুর অভিযোগ উঠেছে ‘কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টার’র কথিত চিকিৎসক তাসলিমা রিজভী লাইলী বিরুদ্ধে। এতে নবাজাতের মায়ের জীবনও সঙ্কটাপন্ন বলে অভিযোগে জানা গেছে।

ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন বিথি দেবিদ্বার উপজেলার পিরোজপুর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ আগস্ট) তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার।

 

এর আগে বুধবার (৯ আগস্ট) ভুক্তভোগীর স্বামী অভিযোগ দাখিল করেছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (৭ আগস্ট) প্রসূতি সাবিনা ইয়াসমিন বিথির প্রসববেদনা উঠলে তাকে নগরীর বাগিচাগাঁও এলাকার কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন গাইনি চিকিৎসক পরিচয় দেওয়া তাসলিমা রিজভী লাইলী ও তার সহযোগীসহ পাঁচ জন মিলে ওই হাসপাতালে প্রথমে প্রসুতির সিজার অপারেশন করেন, এতে প্রসূতির গর্ভের সন্তান মারা যায়। একপর্যায়ে তার পেটে বড়ো দুইটি টিউমার আছে বলে তারা আরও একটি অপারেশন করেন। এতে ১৬ ব্যাগ রক্ত দিয়েও ভুক্তভোগী বিথির রক্তক্ষরণ বন্ধ হয়নি।

এ অবস্থায় বিকেলে দিকে স্বজনরা প্রসূতিকে দেখতে চাইলে তাসলিমা রিজভী লাইলীসহ সংশ্লিষ্টরা তাদের ওটিতে ঢুকতে দেয়নি। একপর্যায়ে বিথির স্বামী জোরপূর্বক ওটিতে ঢুকে কথিত চিকিৎসক লাইলীসহ পাঁচ জনকে অপারেশন থিয়েটারে দেখতে পান এবং তারা জানায়, বিথির অবস্থা সঙ্কটাপন্ন। এতে তাদের পরামর্শে তাকে নগরীর অপর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

 

ভুক্তভোগীর স্বামী মোশারফ হোসেন জানান, প্রয়োজনে আদালতের মাধ্যমে আইনের আশ্রয়ও নেবো।

 

অভিযুক্ত কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম জানান, এ বিষয়ে সিভিল সার্জন তদন্ত কমিটি করেছেন। আমরা তদন্ত কমিটির কাছে বক্তব্য দেব, এখন কিছু বলবো না।

 

কুমিল্লার সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, বুধবার ভুক্তভোগীর নারীর স্বামীর অভিযোগ করেছেন। তদন্তের জন্য বৃহস্পতিবার কুমিল্লা সদর হাসপাতালের গাইনি বিভাগের প্রধান মহসিন আবেদীন কলিকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদেন দেওয়ার জন্য বলা হয়েছে।

 

তিনি বলেন, অভিযোগে উল্লেখিত ওই চিকিৎসককে আমি চিনি না। তবে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )