1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের

রংপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মেট্রোপলিটন কৃষি অফিসের আয়োজনে, বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সহযোগিতায়, নগরীর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ে এ মেলা শুরু হয়।

বৃহস্পতিবার বিকেলে রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।
খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, রাডারডিপির সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবীর ও রংপুর মহানগর আওয়ামীলীগের যূগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম।
মেলায় সর্বমোট ২০টি স্টল স্থান পায়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে উপপরিচালকের কার্যালয় থেকে একটি সচেতনতা ও কৃষি মেলার প্রচার র‌্যালী বের করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )