1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে সৌদিগামী রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখল বিমান

ফেনীতে পানির নিচে সড়ক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

ফেনীর ফুলগাজী ও পরশুরামে উজানের পানি লোকালয়ে প্রবেশের ক্ষিপ্রতা কমলেও এখন বিভিন্ন সড়ক ও লোকলয়ে রয়েছে পানি। গত দুই দিন বৃষ্টিপাত না হওয়ায় উজানের পানি লোকালয়ে প্রবেশের বেগ অনেকটা কমেছে। তবে বৃহস্পতিবার বিকেল থেকে আবার বর্ষণ শুরু হওয়ায় শঙ্কিত এখানকার বাসিন্দারা।

মুহুরী ও কহুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে উজান থেকে লোকালয়ে পানি প্রবেশের বেগ কিছুটা কমলেও এখনও দুই উপজেলার ১০ গ্রামের লোকালয়ে পানি রয়েছে। চতুর্থ দিনের মতো ফেনী টু পরশুরাম সড়ক রয়েছে পানির নিচে। তবে প্রধান এ সড়ক থেকে পানি কিছুটা কমেছে।

গত সোমবার মুহুরী ও কহুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধের তিনটি স্থান দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। পানি উন্নয়ন বোর্ড জানান, বর্তমানে নদীতে পানি বিপদ সীমার ২০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে মুহুরী নদীর ফুলগাজীর ২টি স্থানে ও দুপুরে পরশুরামে কুহুয়া নদীর ১টি স্থানে বাঁধ ভেঙে দুই উপজেলার ৮গ্রাম প্লাবিত হয়। পরবর্তীতে পানি নেমে যাওয়ার সময় নতুন করে আরও দুই গ্রামসহ ১০ গ্রাম প্লাবিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )