1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

মুক্ত আকাশে ডানা মেললো ২০টি বক পাখি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন
নাটোরের গুরুদাসপুরে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া ২০টি বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর মাঠে পাখিগুলো উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ। এ সময় শিকারি পালিয়ে গেলেও শিকারির হাত থেকে উদ্ধার করা ১৮টি বক পাখি ও দুইটি শিকারি বক পাখি উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন, সাধারণ সম্পাদক সুবাসিষ কবিরসহ স্থানীয় নেতাকর্মীরা স্থানীয়দের নিয়ে অবমুক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মশিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুজন, রিয়াদ, আক্তার, আরিফ,মুক্তার ও সোহাগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন ও সাধারণ সম্পাদক সুবাসিষ কবির জানান, ‘মশিন্দা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা সাহাপুর মাঠে পাখি শিকার করার সময় শিকারির ফাঁদ থেকে ২০টি বক পাখি ও ফাঁদ আটক করে খবর দেয়। ততক্ষণাৎ আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেছি। পাখি শিকার বন্ধে পরিবেশকর্মীদের পাশাপাশি উপজেলা ছাত্রলীগ তৎপর রয়েছে। পাখিগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে শিকারি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এছাড়া স্থানীয়দের নিয়ে মতবিনিময় করা হয়েছে। আশা করছি এমনভাবেই একসময় পাখি শিকার বন্ধ হয়ে যাবে।
গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। তারা আমাদের পাশাপাশি এ সকল মানবিক কার্যক্রম করে থাকে। সমাজের সকলেই যদি সচেতন হতো তাহলে পাখি শিকারিরা পাখি শিকার করতে পারতো না। আশা করছি সকলের সম্মিলিত উদ্যোগে আমরা পাখি শিকার বন্ধ করতে পারবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )