1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কলকাতায় ‌৫ম ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

কলকাতায় পঞ্চম ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের’ উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় কলকাতার নন্দন-১ প্রেক্ষাগৃহে এ উৎসবের উদ্বোধন করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশে চলচিত্র শিল্পের সূচনা হয়। চলচিত্র এমন একটা মাধ্যম যেখানে ১০০ বছরের আগের সিনেমা দেখলে সেই সময়কার অবস্থা জানা যায়।

তিনি বলেন, কাঁটতার আমাদের বিভক্ত করে দিলেও, নাড়ির বন্ধন আমাদের ভাগ করতে পারেনি। সবার সহযোগিতায় বিগত বছরগুলোয় বাংলাদেশ চলচ্চিত্র যেমন সফলতা পেয়েছে। আমি আশা এ বছরও সফলতা পাবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংসদ আরমা দত্ত, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, গায়ক রূপঙ্কর বাগচী, প্রিয়াঙ্কা গোপ,  কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন প্রমুখ।

ব্রাত্য বসু বলেন, ভাষা এবং আমাদের সংস্কৃতি আলাদা নয়। সেক্ষেত্র আমি মনে করি এটা দুই বাংলার চলচ্চিত্র উৎসব। ৫ম বর্ষেও নিশ্চই পশ্চিমবঙ্গবাসীকে আকৃষ্ট করবে। আমরাও চাই কলকাতার ছবি নিয়ে বাংলাদেশে উৎসব হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে কথাবার্তা চলছে।

অভিনেতা ফেরদৌস বলেছেন, বাংলাদেশ সরকারের একটা পজিটিভ উদ্যোগ। আমরা যারা কলকুশলী সত্যিই খুশি। সফলতার সাথে এ উৎসব আমরা পঞ্চম বর্ষে পদার্পণ করেছি। এবারের আমারও কিছু ছবি এসেছে।

নুসরত ফারিয়া বলেন, এ ধরনের একটা অনুষ্ঠানে কলকাতার নন্দনে আমার প্রথম আসা। বিবাহ অভিযান ২ (সিনেমা) এ একবার এসেছি।

কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১ ও ২-এ ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র উৎসব জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারে চলচ্চিত্র উৎসবে Hasina-A Daughter’s tale, JK-1971, গন্ডি, বীরকন্যা প্রীতিলতা, লালশাড়ি, গেরিলা, দামাল, পরাণ এবং গুনিন সহ মোট ২৪টি চলচ্চিত্র দেখানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )